ট্রেনের ইঞ্জিন বিকল, উত্তরবঙ্গের রেল যোগা‌যোগ বন্ধ ঢাকার সঙ্গে | Daily AjKaler Kontho

ট্রেনের ইঞ্জিন বিকল, উত্তরবঙ্গের রেল যোগা‌যোগ বন্ধ ঢাকার সঙ্গে


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২৯, ২০২৪, ১০:২৩ পূর্বাহ্ন
ট্রেনের ইঞ্জিন বিকল, উত্তরবঙ্গের রেল যোগা‌যোগ বন্ধ ঢাকার সঙ্গে

আজকালের কন্ঠ ডেস্ক : টাঙ্গাইলে একটি কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হ‌য়ে‌ ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ আছে।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) সকাল ৮টার দি‌কে টাঙ্গাইল সদর উপজেলার ক‌রো‌টিয়া-সোনালিয়া এলাকায় এই ঘটনা ঘটে।

রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় টাঙ্গাইল, গাজীপুর ও সিরাজগঞ্জের বেশ কয়েকটি স্টেশনে বিভিন্ন গন্তব্যের ট্রেন আটকা পড়ায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

ইঞ্জিন বিকল হওয়া ক‌মিউটার ট্রেন‌টি টাঙ্গাইল স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।

বঙ্গবন্ধু পূর্ব রেলস্টেশনের টিকিট মাস্টার রেজাউল ক‌রিম ঘটনার সতত্য নিশ্চিত করে জানান, ট্রেনটির ইঞ্জিন দ্রুত সচল করার চেষ্টা চলছে।