ভাইস চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে মোফাজ্জল হোসেন চৌধুরী (মায়া) | Daily AjKaler Kontho

ভাইস চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে মোফাজ্জল হোসেন চৌধুরী (মায়া)


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২৮, ২০২৪, ৩:২৫ অপরাহ্ন
ভাইস চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে মোফাজ্জল হোসেন চৌধুরী (মায়া)

নিজস্ব প্রতিবেদক : আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে দশমিনা উপজেলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন মোফাজ্জল হোসেন চৌধুরী (মায়া)। নির্বাচন কমিশন সূত্রে জানা যায় আগামী রমজান মাসের মধ্যেই নির্বাচনের তফসিল হতে পারে। দশমিনা উপজেলা পরিষদ নির্বাচন আগামী ১১ ই মে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচন যত ঘনিয়ে আসছে নির্বাচনী মাঠ সরগরম হচ্ছে। খোঁজ নিয়ে জানা যায় দশমিনা উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে একাধিক প্রার্থী রয়েছে।

তারমধ্যে আলোচনার শীর্ষে রয়েছে মোফাজ্জল হোসেন চৌধুরী (মায়া)। দশমিনা উপজেলা সাতটি ইউনিয়ন নিয়ে গঠিত। ভোটার সংখ্যা আনুমানিক ৯৬ হাজার। বিভিন্ন বাজারে চায়ের দোকানে, হোটেল, রেস্টুরেন্টে এ এখন শুধু আলোচনা আগামী উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে। তারই মধ্যে আলোচনার শীর্ষে রয়েছেন মোফাজ্জল হোসেন চৌধুরী (মায়া)। তিনি ইতিমধ্যে বিভিন্ন হাট, বাজারে, পাড়ায়, মহল্লায়, গণসংযোগ শুরু করেছেন। বাড়ী বাড়ী গিয়ে ভোটারদের কাছে তাকে বিভিন্ন ভাবে তুলে ধরছেন এবং দোয়া প্রার্থনা করছেন। পুরো উপজেলায় পোস্টার দিয়ে ভোটারদের মধ্যে আলোচনায় রয়েছেন । কে এই মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। তিনি সম্ভ্রান্ত এক মুসলিম পরিবারের চৌধুরী বাড়ীর সন্তান। তিনি বলেন আমরা তিন ভাই দুই বোন।আমার বড় ভাই লিয়ার হোসেন চৌধুরী সরকারি চাকরি করেন।শিশু একাডেমিতে দায়িত্বে রয়েছেন ।মেজ ভাই মনির হোসেন চৌধুরী পুলিশের চাকরি করেন অফিসার ইনচার্জ ওসি। নির্বাচন করার সম্ভ্যবতা যাচাই করে তার কাছে জানতে চাইলে। তিনি বলেন আমি ছাত্র জীবন থেকেই ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত। আমি দশমিনা সদর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলাম। বর্তমানে আমি দশমিনা সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি । ছাত্র জীবন থেকেই আমি সামাজিক কর্মকাণ্ডের সাথে নিজেকে সম্পৃক্ত রেখেছি।

সব সময় অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছি। আমি আগামী দিনেও জনগণের পাশে থেকে অসহায় মানুষের কাজ করতে চাই। তিনি বলেন আমার পরিবার সব সময় অসহায় মানুষের এবং জনগণের খেদমত করে এসেছেন ।আমার দুই চাচা হালিম চৌধুরী, বারেক চৌধুরী আলিপুর ইউনিয়নের বার বার জনপ্রিয় নির্বাচিত ইউপি সদস্য ছিলেন।তারা আজীবন মানুষের সুখে-দুখে জন সেবামূলক কাজে নিয়োজিত ছিলেন। এবং আমার চাচা বারেক চৌধুরী ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ছিলেন।আমি তাদের ঐতিহ্য ধরে রাখতে চাই। আমি রাজনৈতিক পরিবার থেকে এসেছি। আমি আগামীতে সন্ত্রাস, চাঁদাবাজ, মাদকমুক্ত,,দুর্নীতিমুক্ত, সমাজ গঠনে কাজ করব। গত জাতীয় সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার মনোনীত নৌকা মার্কার প্রার্থী এসএম শাহজাদার পক্ষে সর্বশক্তি দিয়ে কাজ করেছি।

বিগত দিনগুলিতে আমি জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা মেনে কাজ করেছি এবং আগামী দিনেও শেখ হাসিনার দিকনির্দেশনা মেনে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কাজ করব। উপজেলার কয়েকজন সাধারণ ভোটারের সাথে কথা বলে জানা যায়। মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া দীর্ঘদিন সামাজিক, সাংস্কৃতিক, ধর্মীয়, গরীব, অসহায় মানুষের পাশে থেকে কাজ করে আসছেন।আরো বলেন তিনি সৎ, সাহসী,মেধাবী, বিনয়ী, নির্লোপ,শান্তশিষ্ট দীর্ঘদিনের একজন বঙ্গ বন্ধুর আদর্শের সৈনিক। তাই আগামী উপজেলা পরিষদ নির্বাচনে আমরা তাকেই ভোট দিয়ে জয়যুক্ত করব।