চাঁদপুরে মেঘনা ১৫ জেলের কারাদণ্ড, ৪ জনের জরিমানা | Daily AjKaler Kontho

চাঁদপুরে মেঘনা ১৫ জেলের কারাদণ্ড, ৪ জনের জরিমানা


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২৭, ২০২৪, ৫:১৫ অপরাহ্ন
চাঁদপুরে মেঘনা ১৫ জেলের কারাদণ্ড, ৪ জনের জরিমানা

আজকালের কন্ঠ ডেস্ক : চাঁদপুরের মেঘনা নদীতে নিষিদ্ধ জাল দিয়ে জাটকা ধরার অপরাধে ১৫ জেলেকে কারাদণ্ড এবং চারজনকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন টাস্কফোর্সের ভ্রাম্যমাণ আদালত।

আজ মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকালে এসব তথ্য নিশ্চিত করেন অভিযানে অংশগ্রহণকারী চাঁদপুর সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলাম। এর আগে সোমবার রাত ১১টায় কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ এহসান উদ্দিন।

তিনি আরও বলেন, আটক জেলেদের মধ্যে চারজনকে পাঁচ হাজার টাকা করে জরিমানা এবং নয়জনকে সাতদিন করে এবং ছয়জনকে ১৫ দিন করে কারাদণ্ড দেওয়া হয়।

তিনি বলেন, সোমবার বিকেল সাড়ে ৩টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত মেঘনা নদীর মতলব উত্তর উপজেলার আমিরাবাদ এলাকা থেকে শুরু করে সদর উপজেলার মেঘনা মোহনার মিনি কক্সবাজার নামক স্থান পর্যন্ত অভিযান চালানো হয়। অভিযানে আমিরাবাদ এলাকায় জাটকা ধরার সময় ১৯ জেলেকে আটক করা হয়।