
স্পোর্টস ডেস্ক : আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। আর বাংলাদেশ সফরের জন্য শক্তিশালী দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
এই সফরে বাংলাদেশ নারী ক্রিকেট দলের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। যা চলবে মার্চ থেকে এপ্রিল পর্যন্ত। এর আগে ২০১৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশে এসেছিল অস্ট্রেলিয়ার নারী দল।
অস্ট্রেলিয়া স্কোয়াড: অ্যালিসা হিলি (অধিনায়ক), তাহলিয়া ম্যাকগ্রা (সহ-অধিনায়ক), ডার্সি ব্রাউন, এলিস পেরি, মেগান স্কাট, অ্যানাবেল সাদারল্যান্ড, জর্জিয়া ওয়ারহাম, অ্যাশলে গার্ডনার, কিম গার্থ, গ্রেস হ্যারিস (শুধুমাত্র টি-টোয়েন্টি), অ্যালানা কিং, ফোবি লিচফিল্ড, সোফি মলিনেক্স, বেথ মুনি ও টায়লা ভ্লাইমিঙ্ক।
আপনার মতামত লিখুন :