
আন্তর্জাতিক ডেস্ক : বিএনপি জনগণের চেয়ে বিদেশিদের কাছে নালিশ দিতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আজ সোমবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে ফেনীর দাগনভূঁইয়া সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন
তিনি বলেন, উপজেলা নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না। আমরা কাউকে দল থেকে মনোনয়ন দিচ্ছি না।
ওবায়দুল কাদের বলেন, আন্দোলন ব্যর্থ হয়ে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ না করে যে ভুল করেছে, এর খেসারত তাদের অনেকদিন দিতে হবে। অচিরেই টের পাবে তারা রাজনীতিতে নিজেদের কতটা সংকুচিত করে ফেলেছে।
এসময় সেতুমন্ত্রী বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক আপাতত ছয় লেনের হবে। ভবিষ্যতে আরও বর্ধিত করার বিষয়ে ভাবতে হতে পারে।
আপনার মতামত লিখুন :