গাড়িচাপায় পথচারী নিহত | Daily AjKaler Kontho

গাড়িচাপায় পথচারী নিহত


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২৪, ২০২৪, ১২:৫২ অপরাহ্ন
গাড়িচাপায় পথচারী নিহত

আজকালের কন্ঠ ডেস্ক : গাজীপুর সিটি করপোরেশনের ময়লা ফেলার গাড়ির চাপায় এবার মহানগরের কুনিয়া তারগাছ এলাকায় এক নারী পথচারী নিহত হয়েছেন। এ ঘটনার জেরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে গাড়ি ভাঙচুর করেছে উত্তেজিত জনতা। এ সময় ময়লা ফেলার গাড়ির সামনের অংশে আগুন ধরিয়ে দেন তারা।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৮টার মহাসড়ক পার হওয়ার এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিক নিহত ওই পথচারী নারী পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক ৩০ বছর।

জানা যায়, ওই নিহত নারী স্থানীয় একটি কারখানার পোশাক শ্রমিকের কাজ করতেন।

এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন গাজীপুরের গাছা থানার ওসি মো. শাহ আলম।

তিনি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা চলছে। সকাল সাড়ে ৯টায় শেষ খবর পাওয়া পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।