
গৌরনদী প্রতিনিধি : বরিশাল জেলার গৌরনদী উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়ক সংলগ্ন পদ্মা প্যাথলজি এন্ড ডক্টরস্ চেম্বারকে লাইসেন্স না থাকায় ১৫ হাজার টাকা জরিমানা ও পদ্মা প্যাথলজি এন্ড ডক্টরস্ চেম্বারটি বন্ধ করে দেয় ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রফিকুল ইসলাম এবং মৌরী ক্লিনিক এন্ড ডায়াগনস্টিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
গতকাল ২২ ফেব্রুয়ারী বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রফিকুল ইসলাম অভিজান পরিচালনা করেন। গৌরনদী উপজেলার মৌরী ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক এর ২০টি শয্যা’র অনুমোদন থাকলেও সংখ্যায় শয্যা বেশি ও ফার্মাসিস্ট লাইসেন্স না থাকায় ওই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং মৌরী ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিকে বাকী শয্যার সরিয়ে ফেলার জন্য বলা হয়েছে।
অভিযানের এসময় উপস্থিত ছিলেন ডেন্টাল সার্জন ডা. নিলয় কুন্ডু, সেনেটারী ইন্সপেক্টর সংঙ্কর ও গৌরনদী মডেল থানার পুলিশ প্রশাসন। এ বিসয় নির্বাহী ম্যাজিস্ট্রেট গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রফিকুল ইসলাম জানান তাদের এই অভিযান চলমান থাকবে।
আপনার মতামত লিখুন :