
আজকালের কন্ঠ ডেস্ক : নিখোঁজের দশদিন পর মোছা. আঞ্জুয়ারা (৫৯) নামে এক মানসিক ভারসাম্যহীন নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার চেংঠি হাজরাডাঙ্গা ইউনিয়নের পাবনাইল সেতু সংলগ্ন খাল থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে পাবনাইল সেতু সংলগ্ন ডোবার পানিতে একটি মরদেহ দেখা যায়। একে একে গ্রামবাসীরা এসে মরদেহ দেখতে ভিড় করেন। মরদেহের পরিচয় না পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ এসে মৃতের মরদেহ উদ্ধার করেন পুলিশ।
পরে তার ভাতিজা ইমদাদুল হক এসে আঞ্জুয়ারাকে শনাক্ত করেন। মৃত আঞ্জুয়ারার বাড়ি ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের নাপারঘাট এলাকায়। সে ওই এলাকার আব্দুল হালিমের মেয়ে।
আপনার মতামত লিখুন :