
আজকালের কন্ঠ ডেস্ক : নারায়ণগঞ্জ শহরে একটি আবাসিক ভবনে কবুতর পালার আড়ালে আগ্নেয়াস্ত্র তৈরি কারখানা দেওয়ার অভিযোগে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
গতকাল বুধবার (২১ ফেব্রুয়ারি) রাতে আটক করা হয় তাকে।
নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়া শাহ সুজা রোড এলাকায় বোনের ভাড়া করা বাসায় থাকতেন।
গোয়েন্দা পুলিশ এক বিশেষ অভিযান চালিয়ে তাকে দুটি পিস্তল ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ ধরেছে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) চাইলাউ মারমা।
অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, দীর্ঘদিন ধরে করিম মিয়া পিস্তল ও রিভলবার তৈরি করে বিক্রি করতেন। প্রায় এক মাস আগে থেকে আমরা তাকে নজরে রাখছিলাম। এর সঙ্গে আর কারা জড়িত, ক্রেতা কারা, তাও খুঁজে বের করতে কাজ চলছে। তার আরেকজন সহযোগী আছে বলেও জেনেছি৷ তাকেও শনাক্ত করে আইনের আওতায় আনব৷
আপনার মতামত লিখুন :