মনোহরগঞ্জে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত | Daily AjKaler Kontho

মনোহরগঞ্জে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২১, ২০২৪, ৪:২০ অপরাহ্ন
মনোহরগঞ্জে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

আজকালের কন্ঠ ডেস্ক : কুমিল্লার মনোহরগঞ্জে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দিবসটি উদযাপন উপলক্ষে একুশের প্রথম প্রহরে উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামীলীগসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন উপজেলাস্থ কেন্দ্রিয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন করেন।

সকাল ১০টায় উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. জাকির হোসেন।

অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ফেরদৌস আলম মজুমদার। সভা শেষে চিত্রাংকন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করা হয়।