
সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে মাসিক আইন-শৃঙ্খলা সহ বিভিন্ন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
১৯(ফেব্রুয়ারি)সোমবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দিনভর এসব সভায় পবিত্র রমজানকে সামনে রেখে জগন্নাথপুর উপজেলার সর্বত্র নিত্যপ্রয়োজনীয় জিনিস পত্রেরর দাম স্বাভাবিক রাখা,নিয়মিত ভ্রাম্যমাণ আদালত
পরিচালনা,বাধ্যতামূলক মূল্য তালিকা প্রদর্শন সহ নানা পদক্ষেপ গ্রহন এবং ইনোভেশন সভা,মাদকদ্রব্যের অপব্যবহার নিয়ন্ত্রনে জন-সচেতনতামূলক সভা, সন্ত্রাস ও জঙ্গিবাদ দমন সংক্রান্ত সভা,নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ ও পাচার বিষয়ক সভা,শিক্ষার মান-উন্নয়নের নিমিত্তে সভা,কৃষি ঋণ বিতরণ বিষয়ক সভা,বার্ষিক কর্মসম্পাদন ব্যবস্থাপনা সংক্রান্ত সভা,নৈতিকতা বিষয়ক সভা ও এনজিও বিষয়ক সভা সহ বিভিন্ন সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-বশিরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিতব্য সভায় বিভিন্ন দিক পর্যালোচনা করে বক্তব্য রাখেন,উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) রিয়াদ বিন ইব্রাহিম ভূঞা,উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল হোসেন
লালন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডাঃশারমিন আরা আশা, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃখালেদ সাইফুল্লাহ,জগন্নাথপুর বাজার বণিক সমিতির সভাপতি আফছর উদ্দিন ভূইয়া,উপজেলার কলকলিয়া ইউপি
চেয়ারম্যান রফিক মিয়া,পাটলি ইউপি চেয়ারম্যান আংগুর মিয়া,আশারকান্দি ইউপি চেয়ারম্যান আইয়ূব খান,জগন্নাথপুর থানার সাব-ইন্সপেক্টোর সাব্বির আহসান,পাইলগাঁও ইউপি চেয়ারম্যান মখলিছ মিয়া,উপজেলা
প্রকৌশলী(এলজিইডি)সোহরাব হোসেন,উপজেলা সমাজসেবা কর্মকর্তা বিলাল হোসেন,উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা জিল্লুর রহমান,উপ-সহকারী প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুদ্দিন খান সহ সরকারি সকল দপ্তর প্রধান, জন-প্রতিনিধি,বেসরকারি কর্মকর্তাগণ, সাংবাদিকবৃন্দ সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ।
আপনার মতামত লিখুন :