পূবাইলে হারবাইদ দারুল উলুম ফাজিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ | Daily AjKaler Kontho

পূবাইলে হারবাইদ দারুল উলুম ফাজিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৯, ২০২৪, ৭:৩৪ অপরাহ্ন
পূবাইলে হারবাইদ দারুল উলুম ফাজিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

গাজীপুর মহানগর প্রতিনিধিঃগাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন ৪২ নং ওয়ার্ডের হারবাইদ দারুল উলুম ফাজিল মাদ্রাসার সোমবার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে।

পূবাইল থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও হারবাইদ দারুল উলুম ফাজিল মাদ্রাসার সভাপতি অধ্যক্ষ এম জাহিদ আল মামুন এর সভাপতিত্বে এবং উক্ত প্রতিষ্ঠানের অধ্যক্ষ মাওলানা আলমগীর হোসাইন এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভাপতি এবং সংরক্ষিত মহিলা আসনের এমপি জনাব মেহের আফরোজ চুমকি ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পূবাইল থানা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব আজিজুর রহমান শিরিষ, ৪০, ৪১ ও ৪২ নম্বর ওয়ার্ডের মহিলা কাউন্সিলর হোসনে আরা সিদ্দিকী জুলি, পূবাইল আদর্শ বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ কাইয়ুম খান, মেঘনা টেক্সটাইল মিলের পরিচালক সালাউদ্দিন সরকার,পূবাইল থানা যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী এইচ এম মামুন, ৪২ নম্বর ওয়ার্ড যুবলীগের আহ্বায়ক শাহিনুল ইসলাম শাহীন সহ প্রমুখ।