টিকেট কালোবাজারি গ্রেপ্তার | Daily AjKaler Kontho

টিকেট কালোবাজারি গ্রেপ্তার


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৯, ২০২৪, ৬:৪৪ অপরাহ্ন
টিকেট কালোবাজারি গ্রেপ্তার

আজকালের কন্ঠ ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ায় ১৫টি আসনের ৬টি টিকেটসহ কুখ্যাত টিকেট কালোবাজারি আমিন মিয়া-(৩২) কে গ্রেপ্তার করেছে রেলওয়ে পুলিশ।

আজ সোমবার সকাল ৯টায় ব্রাহ্মণবাড়িয়ায় রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত টিকেট কালোবাজারী আমিন মিয়া ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার পুনিয়াউট গ্রামের বাচ্চু মিয়ার ছেলে।

এ ব্যাপারে রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, টিকেট কালোবাজারি আমিন বিভিন্ন ট্রেনের আসনযুক্ত টিকেট নিয়ে স্টেশনে চড়া দামে বিক্রি করার জন্য ডাকাডাকি করার সময় তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার কাছে ১৫টি আসনের ৬টি টিকেট পাওয়া যায়।

আমিন স্বীকার করেছে সে টিকেট কালোবাজারি করেন। তার বিরুদ্ধে আগেও টিকেট কালোবাজারি একটি মামলা রয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।