
নিজস্ব প্রতিনিধি : কুড়িগ্রামে প্রভাত চন্দ্র বর্মণ (৪৮) নামের এক প্রধান শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকালে রাজারহাটে তার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত প্রভাত চন্দ্র বর্মণ উপজেলার নাজিম খান ইউনিয়নের সোমনারায়ণ গ্রামের মৃত বিষাদু চন্দ্র বর্মণের ছেলে। তিনি শিমূল তলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে কর্মরত ছিলেন।
এ ছাড়াও প্রভাত চন্দ্র বর্মণ বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) রাজারহাট উপজেলা শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
ঘটনার বিষয়ে তার প্রতিবেশীরা জানান, আজ সকালে ঝুলন্ত অবস্থায় প্রভাত চন্দ্র বর্মণের মরদেহ উদ্ধার করে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) রুহুল আমিন।
আপনার মতামত লিখুন :