
বিনোদন ডেস্ক : বহুদিন ধরেই প্রেম-বিয়ের গুঞ্জন উড়ছিল টলিউড অভিনেতা কাঞ্চন মল্লিক ও অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজকে নিয়ে। অবশেষে সেই গুঞ্জনকে বিয়ের মাধ্যমে সবকিছু বাস্তবে রূপ দিলেন এই যুগল।
জানা গেছে বুঝবার (১৪ ফেব্রুয়ারি) অর্থাৎ বিশ্ব ভালোবাসা দিবসে রেজিস্ট্রি বিয়ে সম্পন্ন করেছেন শ্রীময়ী-কাঞ্চন।
এদিকে ভারতীয় গণমাধ্যমকে ২৭ বছর বয়সী শ্রীময়ী বলেন, এখনো বিশ্বাস করতে পারছি না যে, ‘মিস’ থেকে ‘মিসেস’ হয়েছি। একটা মিশ্র অনুভূতি কাজ করছে। দু-জনে মিলে সামনের দিনগুলো ভালোভাবে কাটানোর কথা ভাবছি।
এদিকে কিছুদিন আগে খবর চাউর হয়, আগামী ৬ মার্চ বিয়ে করবেন কাঞ্চন-শ্রীময়ী। তবে এ খবরও মিথ্যা নয়। কারণ, এদিন সামাজিকভাবে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন তারা। তবে বিয়ের অনুষ্ঠান কোথায় হবে তা এখনো নির্ধারণ করা হয়নি। প্রাথমিকভাবে অতিথিদের তালিকাও তৈরি করা হয়েছে।
আপনার মতামত লিখুন :