
আজকালের কন্ঠ ডেস্ক : লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের ঘুন্টি বাজার ও পাটগ্রাম চৈতার বাজার এলাকায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় আমিনুর রহমান (৩০) ও সহিদার রহমান (৫০) নামে দুজন নিহত হয়েছেন।
রোববার (১৮ ফেব্রুয়ারি) রাতে পাটগ্রাম ইউনিয়নের চৈতের বাজার ও সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১১টায় বুড়িমারী ইউনিয়নের ঘুন্টি বাজার এলাকায় এ দুর্ঘটনা দুটি ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিজ বাড়ি থেকে পাটগ্রামে যাওয়ার পথে ঘুন্টি বাজারে একটি পাথরবোঝাই ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী আমিনুর রহমান নিহত হন। এ সময় ওই মোটরসাইকেলের চালক করিদুল ইসলাম ও মতিজুল গুরুতর আহত হন। ঘাতক ট্রাকটি আটক করা গেলেও চালক ও সহযোগী চালক পলাতক রয়েছেন।
খবর পেয়ে পাটগ্রাম ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহত ব্যক্তিদের উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
অপরদিকে নিহত সহিদার রহমান উপজেলার চৈতের বাজার এলাকায় রাস্তায় হাঁটার সময় চলন্ত বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় মারা যান।
আপনার মতামত লিখুন :