গৌরনদীতে কয়েক কোটি টাকার সেতু র্নিমাণে অনিয়ম | Daily AjKaler Kontho

গৌরনদীতে কয়েক কোটি টাকার সেতু র্নিমাণে অনিয়ম


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৮, ২০২৪, ৫:৪৮ অপরাহ্ন
গৌরনদীতে কয়েক কোটি টাকার সেতু র্নিমাণে অনিয়ম

গৌরনদী প্রতিনিধি : বরিশাল জেলার গৌরনদী উপজেলায় সরেজমিনে গিয়ে দেখা যায় একটি সেতু র্নিমাণের অনিয়ম। ঘটনাটি গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের সাবেক সুধীর মেম্বারর ও প্রবীণ আওয়ামী লীগ নেতা’র বাড়ির সংলগ্ন সড়ক ও জনপথ বিভাগ থেকে সেতুটি র্নিমান করা হয়ছে। সেতুটি র্নিমাণের সময় সেতুর পূর্বপাশেই একটি সংযোগ সড়ক করা হয়েছিল যাতে করে সেতু নির্মান না হওয়া পয়ন্ত ওই সংযোগ সড়ক দিয়ে যে কোন যানবাহন চলাচল করতে পারে। তবে সেতুর কাজ পুরো পুরি নাই করেই ঠিকাদারী প্রতিষ্ঠান আমিনুল হক নামের প্রতিষ্ঠানটি খুলে দিয়েছে সেতুটি। এতে সেতু দিয়ে যে কোন যানবাহন এখন চলা চল করতে পারছেনা। যান বাহনের জন্য এই সেতুটি এখন গলার কাটা হয়ে দাড়িয়ে। সেতু নির্মানের সময় আগের সংযোগ সড়ক না রেখেই খুলে দেওয়া হয়েছে সেতুটি।সেতুর দুই প্রান্তে বালি না ফেলে ফেলা হয়েছে নরম কাদা মাটি তাও ভালো ভাবে দেওয়া হয়নি।

এতে করে ওই সড়ক দিয়ে যে সব যানবাহন চলাচল করে তাদের পরতে হয় মহা ভোগান্তিতে। হাট-বাজার স্কুল, কলেজ, মাদ্রসার ছাত্র/ছাত্রীদের ও জন সাধারনের পরতে হয় ভোগান্তীতে। কলেজ শিক্ষার্থীর উম্মে হাবিবা জানান যে সেতু নির্মাণ করেছে সে জন্য সরকারকে ধন্যবাদ যানাই। তবে সেতু র্নিমাণে যে অনিয়ম করেছে তা আমাদের জন্য ভালো হয়নি। সেতুর দুই পাড়ে বালি না ফেলে ফেলেছে কাদামাটি এতে করে আমার সহপাঠির জুতা কাদা মাটিতে আটকে গেছে এবং ছোট ছোট স্কুলের ছাত্র/ছাত্রীরা যে কোন সময় হাটা চলার সময় প্রায় ১০/১২ ফুট নিচে পড়ে যেডে পাড়ে এতে মারাত্মক ভাবে দুর্ঘটনার শিকার হতে পারে ওই ছাত্র/ছাত্রী। তখন এ দায় কে নিবে ?

স্থানীয় বাসিন্দা ও পথচারী মমিন গাজী বলেন এই সেতু দিয়ে কোন ভাড়ি যানবাহন সেতু দিয়ে চলা চল করতে গেলে মাটিতে আটকে যায়। গতকাল একটি প্রাইভেট গাড়ি পাড়া পাড়ের সময় কাদা মাটিতে আটকে গেছে। আমরা কয়েক জন মিলে সেই গাড়ি সরিছি। স্থানীয় অটো ভ্যান গাড়ীর ড্রাইভার আমিনুল হক জানান যে সেতুতে ফাটল ধরেছে। সেই ফাটল অসম্পূর্নরেখেই সেতুতে রং করে ঠেকে দিয়েছে। ওই ঠিকাদারী প্রতিষ্ঠান। এবিষয় আমিন নুল হকের ওই ঠিকাদিরী প্রতিষ্ঠানের প্রাপাইটর আমনি নুলকে মুঠো ফোনে তার বক্ত্যর জন্য ফোন করে তাকে পাওয়া যায়নি।

এবিষয় সড়ক ও জন পথের প্রজেক্ট ইঞ্জিনিয়ার মো. তোয়া জানান যে, স্থানীয় এলাকাবাসী তাদের রবি সদস্যর জন্য কয়েক বার বলাতে আমরা সেতুরে পূব পামেশর সংযোগ সড়কটি কেটে দেই। এখন যে কাজ আছে এতে একুট সময় লাগবে।