কেরাণীগঞ্জস্থ পটুয়াখালী জেলা সমিতি বনভোজন | Daily AjKaler Kontho

কেরাণীগঞ্জস্থ পটুয়াখালী জেলা সমিতি বনভোজন


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৮, ২০২৪, ৫:১৮ অপরাহ্ন
কেরাণীগঞ্জস্থ পটুয়াখালী জেলা সমিতি বনভোজন

নিজস্ব প্রতিবেদক : শিশু-কিশোর বালক-বালিকাদের দৌড়,নারীদের ঝুড়িতে বল নিক্ষেপ,পুরুষদে গোলপোষ্টে বল এবং আর্জেন্টিনা বনাব ব্রাজিল দলে বিভক্ত হয়ে কার্যনির্বাহী পরিষদের প্রীতি ফুটবল ম্যাচসহ বিভিন্ন রকমের ক্রীড়া প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরন এবং নাচ-গানের মত জমকালো সব অনুষ্ঠানের মধ্যদিয়ে অনুষ্ঠিত হলো কেরানীগঞ্জস্থ পটুয়াখালী জেলা সমিতির ফ্যামিলি পিকনিক ২০২৪ । গত ১৬ ফেব্রুয়ারি রোজ শুক্রবার মুন্সীগঞ্জের নিমতলী বাসষ্ট্যান্ডের অদূওে ঢাকা-মাওয়া মহাসড়ক সংলগ্ন মডার্ন গ্রীন সিটি রিসোর্ট ও পিকনিক স্পটে এ বনভোজন অনুষ্ঠিত হয়।

এতে কেরাণীগঞ্জে বসবাসরত পটুয়াখালী জেলার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ স্বত:ষ্ফুর্ত অংশ নেয়। আশা সিমেন্টের কোতয়ালী ও বংশাল থানা এলাকার ডিলার মেসার্স ভাই ভাই এন্টার প্রাইজ, ইনভিশিও রিয়েস্টট লিমিটেডের চেয়ারম্যান কে এম সুমন, কেরাণীগঞ্জের স্বনামধন্য স্যানেটারী ব্যবসায়ী প্রতিষ্ঠান মুনা ট্রেডার্স ও বিশিষ্ট ব্যবসায়ী বাচ্চু সর্দারের সরাসরি স্পন্সরের কারনে এবং পটুখালী অঞ্চল থেকে আগত দেশবরেন্য বেশকিছু নেতৃবৃন্দের সরাসরি আগমনেএ বছরের এ ফ্যামিলি পিকনিক আরো বেশী জাকজমক হয়েছে। তাছাড়া বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের দেশবরেন্য শিল্পিদের পরিবেশিত সুমধুরতানে পিকনিক আয়োজনটি হয়ে উঠেছিলো আরো বেশ জমকালো।

দুপুর গরিয়ে বেলা যখন পশ্চিমের আকাশে হেলে পরেছিলো ঠিক এমনি এক মূহুর্তে অনুষ্ঠানের আলোচনা পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন কেরাণীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ। সংগঠনের প্রতষ্ঠাতা সভাপতি হাজী সৈয়দ আবুল হোসেন খোকনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো.ইউসুফ আলীর সঞ্চালনায় এসময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ উপজেলা পরিষদ চেয়ারম্যান এসোসিয়েশনের সভাপতি পটুয়াখালী জেলার দুমকী উপজেলা চেয়ারম্যান.ড. হারুন অর রশিদ, গলাচিপার কৃতি সন্তান বিশিষ্ট রাজণীতিবিদ কামরান শহিদ প্রিন্স ওরফে মোহাব্বত,দুমকী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো.আবুল কালাম, মুরাদিয়া ইউপি চেয়ারম্যান মো.মিজানুর রহমান শিকদার, পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সদস্য ও বগা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এম জামান আহমেদ, কেরাণীগঞ্জ ও নবাবগঞ্জ থানার ফেসিলেটেটর সাহিনা রহমান সানিয়া,কেরাণীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ রায়হান খান, দৈনিক আজকালের কন্ঠের সম্পাদক-প্রকাশক মো.মিজানুর রহমান,কেরাণীগঞ্জস্থ বরগুণা জেলা সমিতির সভাপতি, মো.হেলাল মিয়া, সাধারন সম্পাদক সাংবাদিক মো.আলমগীর হোসেন, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মো.জসীম উদ্দিন,যুগ্ম সাধারণ সম্পাদক মো.মনিরুজ্জামান, মো.আরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো.আবুল বাশার,অর্থ সম্পাদক মো.মোশারফ হোসেন,দপ্তর সম্পাদক মো.লিটন মৃধা প্রমুখ।

এছাড়াও কেরাণীগঞ্জে বসবাসরত পটুয়াখালী জেলার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ এসময় উপস্থিতিত ছিলেন।