প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন | Daily AjKaler Kontho

প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৮, ২০২৪, ১:১৪ অপরাহ্ন
প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন

আজকালের কন্ঠ ডেস্ক : নীলফামারী প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে মাছরাঙ্গা টেলিভিশনের মঞ্জুরুল আলম সিয়াম সভাপতি ও বাংলাদেশ টেলিভিশনের নূর আলম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

২৬ ভোট পেয়ে সভাপতি হিসেবে সিয়াম ও ২১ভোট পেয়ে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন নূর আলম।

এছাড়া সহ-সভাপতি হিসেবে যমুনা টিভির আতিয়ার রহমান, সাপ্তাহিক নীলচোখের হাকিম মোস্তাফিজুর রহমান সবুজ, চ্যানেল আইয়ের আনোয়ারুল আলম প্রধান ও দৈনিক নবচেতনার হামিদুল্লাহ সরকার, অর্থ সম্পাদক হিসেবে দৈনিক ভোরের পাতার এম আবুল শাহ, দফতর সম্পাদক হিসেবে দৈনিক ভোরের কাগজের এম আর রাজু, প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে দৈনিক বর্তমানের নাসির উদ্দিন শাহ এবং নির্বাহী সদস্য হিসেবে দৈনিক নীলকথার সম্পাদক কাজী মাহবুবুল হক দোদুল, দৈনিক যুগান্তরের মোস্তফা আবিদ, বাংলাভিশনের নূরে আলম সিদ্দিকী দুলাল, দৈনিক সমাচারের নুর আলম বাবু, দৈনিক ইনকিলাবের মুশফিকুর রহমান সৈকত, দৈনিক পরিবেশের আরিফুল ইসলাম ও ঢাকা ট্রিবিউনের তৈয়ব আলী সরকার নির্বাচিত হন।

নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক শামসুল ইসলাম জানান, ১৮টি পদের বিপরিতে ২৮জন অংশ গ্রহণ করে। ৩৯জন ভোটারের মধ্যে ৩৯জন ভোটাধিকার প্রয়োগ করলেও একটি ভোট বাতিল হয়।