‘আমাকে কি বাঁচাইবা না, এখানে অনেক ঠান্ডা: প্রবাসী | Daily AjKaler Kontho

‘আমাকে কি বাঁচাইবা না, এখানে অনেক ঠান্ডা: প্রবাসী


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৮, ২০২৪, ১১:১৪ পূর্বাহ্ন
‘আমাকে কি বাঁচাইবা না, এখানে অনেক ঠান্ডা: প্রবাসী

আজকালের কন্ঠ ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের কাঞ্চনপুর গ্রাম থেকে নিখোঁজ প্রবাসীর স্ত্রী খাদিজা আক্তার ময়না (২৫) গত ১৯ জানুয়ারি তার শ্বশুরবাড়ি থেকে হারিয়ে যান। প্রায় এক মাস পেরিয়ে গেলেও তার কোনো সন্ধান মেলেনি।

জানা গেছে, ময়না কাঞ্চনপুর গ্রামের সৌদি আরব প্রবাসী মো. রাসেল মিয়ার স্ত্রী। তিনি একই উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের ছতরপুর গ্রামের সেলিম মিয়ার মেয়ে। নিখোঁজ হওয়ার পর পরিবারের লোকজন আত্মীয়-স্বজনের বাড়িসহ অনেক জায়গায় খোঁজাখুঁজি করেও ময়নার খোঁজ পাননি। ময়নার পাঁচ বছরের একটি কন্যা সন্তান রয়েছে।

প্রবাস থেকে এই ভয়েস পাওয়ার পরে স্বামী রাসেল মিয়া ময়নার বাবার বাড়িতে এই ভয়েস পাঠিয়ে দেন। তিনি পরামর্শ দেন আইনি ব্যবস্থা নেওয়ার জন্য। পরে ময়নার মা সুমি বেগম বাদী হয়ে বিজয়নগর থানায় গত ১৩ ফেব্রুয়ারি একটি সাধারণ ডায়েরি করেন।

বিজয়নগর থানার ওসি (তদন্ত) হাসান জামিল গণমাধ্যমকে জানান, জিডি গ্রহণ করা হয়েছে। ভুক্তভোগীকে উদ্ধারের চেষ্টা চলছে।