নবাবগঞ্জে ইলামিত্র সংগ্রহশালা উদ্বোধন শুরু | Daily AjKaler Kontho

নবাবগঞ্জে ইলামিত্র সংগ্রহশালা উদ্বোধন শুরু


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৭, ২০২৪, ৬:৫১ অপরাহ্ন
নবাবগঞ্জে ইলামিত্র সংগ্রহশালা উদ্বোধন শুরু

আজকালের কন্ঠ ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জের নাচোলে যাত্রা শুরু করল ইলামিত্র সংগ্রহশালা।

আজ শনিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে এ সংগ্রহশালার উদ্বোধন করেন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মহাম্মদ হুমায়ূন কবীর, চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক এ কে এম গালিভ খানসহ জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তরা।

মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন বলেন, ইতিহাসের পাঠ যারা নিতে চান, সেই সঙ্গে ইলামিত্র ও এখানকার ইতিহাস সবার কাছে তুলে ধরতেই এ সংগ্রহ শালাটি গড়ে তোলা হয়েছে

সংগ্রহশালাটি আরও সমৃদ্ধ করার কথা জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক এ কে এম গালিভ খান। তিনি জানান দর্শনার্থীদের থাকার সুবিধা সহ আরো কিছু সুযোগ সুবিধা সৃষ্টি করা হবে, সেই সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনের জন্য একটি মঞ্চ নির্মাণ করা হবে।