বাউফলে পানিতে ডুবে তিন বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু | Daily AjKaler Kontho

বাউফলে পানিতে ডুবে তিন বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৬, ২০২৪, ৭:৫৮ অপরাহ্ন
বাউফলে পানিতে ডুবে তিন বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

বাউফল প্রতিনিধিঃ পটুয়াখালীর বাউফলে ফাহমিদ সিকদার (৩) নামের এক নাবালক শিশু পানিতে ডুবে মর্মান্তিক মৃত্যুর হয়েছে।আজ শুক্রবার (১৬ই ফেব্রুয়ারি) সকাল ৯টার সময় উপজেলার কালিশুরী ইউনিয়নের কালিশুরী (৪নং ওয়ার্ড) গ্রামের সিকদার বাড়িতে এ ঘটনা ঘটে। মৃত্যু ফাহমিদ সিকদারের বাবার নাম ফিরোজ সিকদার।ফিরোজ সিকদারের দুই সন্তান।ছেলে ফাহমিদ সিকদার (৩) ও মেয়ে মীম আক্তার (৬)।ফিরোজ কালিশুরী বাজারের একজন সেনিটারী ব্যবসায়িক।

জানা গেছে, ফাহমিদ বাড়ির দক্ষিণ পাশে অবস্থিত ডোবার পাশে একটি প্লাস্টিকের ছোট বালতি নিয়ে খেলতে গিয়ে বাসার সবার অলক্ষ্যে ডোবায় পরে যায়।এর আগে শিশু ফাহমিদ বাবা ফিরোজের সাথে ঘোরাঘুরি এবং দুষ্টামীও করেছে।শিশু ফাহমিদ এর বাবা ফিরোজ সিকদার তাঁর সেনিটারী ব্যবসা প্রতিষ্ঠানে চলে যায়। ফাহমিদ এর মা মরিয়ম আক্তার সহ বাড়ির আরো অনেকেই বাড়ির উঠানে ছিল। কিন্তু, ফাহমিদকে অনেক সময় ধরে দেখতে না পেয়ে অনেক খোঁজাখুঁজির পর দাদা মোতালেব সিকদার একপর্যায়ে সকাল ৯টার সময় ওই ডোবা থেকে তাকে ভাসমান অবস্থায় উদ্ধার করে কালিশুরী মাজেদা ক্লিনিকে নিয়ে যায় এবং সেখান থেকে বেসরকারি হাসপাতাল স্লোবে নিয়ে গেলে সেখান থেকে আবার স্বজনরা বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।

শিশু ফাহমিদ এর মৃত্যুতে গোটা এলাকায় শোকের মাতম নেমে আসে।