
আজকালের কন্ঠ ডেস্ক : নাটোরের গুরুদাসপুরে দুই দিনব্যাপী আন্তঃপ্রাথমিক বিদ্যালয়ের ইউনিয়ন পর্যায়ের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষ হয়েছে।
রোববার একযোগে উপজেলার ৬টি ইউনিয়ন ও পৌরসভায় ওই প্রতিযোগীতা শুরু হয়। প্রথম দিন ক্রীড়া ও পরদিন সোমবার ছিলো সমাপনি ও পুরস্কার বিতরন।
জানা গেছে, সোমবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় চাঁচকৈড় খলিফাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে ওই প্রতিযোগীতার শুভ উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার হোসেন। উপস্থিত ছিলেন শিক্ষা কর্মকর্তা মো.জোনাব আলী। ‘ক’ বিভাগের (প্রথম-দ্বিতীয় শ্রেনী) প্রতিযোগীরা দৌড়, দীর্ঘ লম্ফ, বল নিক্ষেপ, ছড়া, চিত্রাংকন, গান, নৃত্য ও সুন্দর হাতের লেখায় অংশ নেয়। অ
পরদিকে খ (তৃতীয়,চতুর্থ ও পঞ্চম শ্রেনী) বিভাগের জন্য ছিলো-দৌড়,দীর্ঘ লম্ফ, উচ্চ লম্ফ, ক্রিকেট বল নিক্ষেপ, ভাড়সাম্য দৌড়,অংক দৌড়, আবৃত্তি, চিত্রাংকন, নৃত্য, গল্প বলা, গান, উপস্থিত বক্তৃতা, একক অভিনয় ও সাধারণ জ্ঞান। পরদিন সহকারী শিক্ষা অফিসার শাহাদৎ হোসেনের সভাপতিত্বে সমাপনি ও পুরস্কার বিতরণ করেন মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আক্তার।
আপনার মতামত লিখুন :