বিক্রি হলো ২৬ কেজি ওজনের কাতল | Daily AjKaler Kontho

বিক্রি হলো ২৬ কেজি ওজনের কাতল


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৬, ২০২৪, ৪:০৪ অপরাহ্ন
বিক্রি হলো ২৬ কেজি ওজনের কাতল

আজকালের কন্ঠ ডেস্ক : পদ্মায় ২৬ কেজি ৭০০ গ্রাম ওজনের একটি কাতল ধরা পড়ছে। মাছটি বিক্রি হয়েছে ৫২ হাজার টাকায়।শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) সকালে পদ্মার হরিরামপুর অংশে জেলে বলরাম হালদারের জালে মাছটি ধরা পড়ে।

পরে মাছটি বিক্রি করতে রাজবাড়ীর দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাটে নিলে শাকিল-সোহান মৎস্য আড়তের মালিক মো. শাজাহান মিয়া সম্রাট দুই হাজার টাকা কেজি দরে ৫২ হাজার টাকায় মাছটি কিনে নেন।

মাছটি কিনে নেওয়ার পর ওই ব্যবসায়ী বলেন, সকালে সরাসরি জেলের কাছ থেকে দুই হাজার টাকা কেজি দরে মাছটি কিনে নিই। এরপর মোবাইলে এক ব্যবসায়ীর সঙ্গে যোগাযোগ করে তার কাছে ২ হাজার ১০০ টাকা কেজি দরে বিক্রি করি।