৫১ পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক আটক | Daily AjKaler Kontho

৫১ পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক আটক


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৬, ২০২৪, ২:২৩ অপরাহ্ন
৫১ পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক আটক

আজকালের কন্ঠ ডেস্ক : খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় ৫১ পিস ইয়াবা ট্যাবলেট সহ এক যুবককে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বোয়ালখালী ইউপির জামতলী এলাকা থেকে ইমন হোসেন (২৩) যুবককে আটক করে দীঘিনালা থানা পুলিশের একটি চৌকস দল। এ সময় আটককৃতের হেফাজত থেকে ৫১ পিস ইয়াবা ট্যাবলেট পেয়ে জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।

দীঘিনালা থানা সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার জামতলী এলাকা থেকে ৫১ পিস ইয়াবা সহ ইমন হোসেন (২৩) কে আটক করা হয়। আটককৃতের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। এবং বিধি মোতাবেক যথা সময়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।