ফকিরহাট হাসপাতাল থেকে কৃষকের মরদেহ উদ্ধার | Daily AjKaler Kontho

 ফকিরহাট হাসপাতাল থেকে কৃষকের মরদেহ উদ্ধার


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৫, ২০২৪, ৪:০৯ অপরাহ্ন
 ফকিরহাট হাসপাতাল থেকে কৃষকের মরদেহ উদ্ধার

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাট সরকারি হাসপাতাল থেকে নির্মল মল্লিক (৪৫) নামে এক কৃষকদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে মরদেহ পাঠানো হয়েছে। নিহত নির্মল মল্লিক খুলনার রূপসা উপজেলার বান্দাখাল এলাকার মৃত রাম পদ মল্লিকের ছেলে।

ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফুল আলম এ তথ্য নিশ্চিত করে বলেন, বুধবার রাত ১০টার দিকে নির্মল মল্লিক নিজ বাড়িতে বিষ পান করে। পরিবারের লোকজন টের পেয়ে তাকে দ্রুত ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।

স্বজনদের দাবি পারিবারিক কলহের জের ধরে বিষ পান করে আত্মহত্যা করেছে। তবে ময়না তদন্ত প্রতিবেদন আসার পর মৃত্যুর আসল রহস্য উদঘাটন হবে বলেও জানান এ কর্মকর্তা।