ডিআইজি গোল্ডকাপ কাবাডির ফাইনাল খেলা অনুষ্ঠিত | Daily AjKaler Kontho

ডিআইজি গোল্ডকাপ কাবাডির ফাইনাল খেলা অনুষ্ঠিত


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৩, ২০২৪, ৭:৩০ অপরাহ্ন
ডিআইজি গোল্ডকাপ কাবাডির ফাইনাল খেলা অনুষ্ঠিত

আজকালের কন্ঠ ডেস্ক : ডিআইজি গোল্ডকাপ কাবাডি টুনামেন্টের উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

পরশুরাম মডেল থানার আয়োজনে মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) পরশুরাম পাইলট স্কুল মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরশুরাম উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিন মজুমদার।

পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহাদাৎ হোসাইন খাঁনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বক্সমাহমুদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল গফুর, কাউন্সিল এনামুল হক এনাম, ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক মো.ইয়াছিন শরীফ মজুমদারসহ প্রমুখ।

ফাইনাল খেলায় পরশুরাম পৌরসভা একাদশ ৩৫-৩৩ পয়েন্টে বক্সমাহমুদ ইউনিয়ন একাদশকে পরাজিত করে উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হন।