
হোমনা প্রতিনিধি : কুমিল্লার হোমনায় উৎসবমুখর পরিবেশে বীর মুক্তিযোদ্ধাদের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার (১২ ফেব্রুয়ারী) বিকাল ৪ টায় উপজেলার চান্দেরচর ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা খন্দকার হুমায়ূন কবির এর আয়োজনে তাঁর বাড়ি সংলগ্নে এ মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।
ঊষার আলো মানবসেবা ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ও পরিচালক মো.সাঈদ আলম এর সঞ্চালনায় এবং যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আব্দুল আউয়াল এর সভাপতিত্বে বক্তব্য রাখেন হোমনা উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মো. ইউসুফ হাসান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা স্বপন চন্দ্র বর্মন, চান্দেরচর ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক প্রমুখ।
এছাড়াও মুক্তিযোদ্ধাদের পক্ষ হতে বক্তব্য রাখেন হোমনা উপজেলার ঘাতক দালাল নির্মূল কমিটির উপদেষ্টা মন্ডলীর সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার হুমায়ূন কবির, বীর মুক্তিযুদ্ধা ডা.এম এ মজিদ, বীর মুক্তিযোদ্ধা আঃ করিম, বীর মুক্তিযোদ্ধা কবির হোসেন, বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক, বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন রহিম।
এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানগণ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :