ভূট্টার ফলন ভালো হওয়ায় কৃষকের মুখে আনন্দের হাসি | Daily AjKaler Kontho

ভূট্টার ফলন ভালো হওয়ায় কৃষকের মুখে আনন্দের হাসি


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১২, ২০২৪, ১২:০০ অপরাহ্ন
ভূট্টার ফলন ভালো হওয়ায় কৃষকের মুখে আনন্দের হাসি

গৌরনদী প্রতিনিধি : বরিশাল জেলার গৌরনদী উজেলায় চলতি রবি মৌসুমে আবহাওয়া অনুকুলে থাকায় এবার ভূট্টার ফলন ভালো হয়েছে। ভূট্টা চাষে খরচও কম। তাই চাষীরা দিন দিন এ পেশায় বেশি ঝুঁকছেন। গৌরনদী উপজেলায় এবার ৯০ হেক্টর জমিতে ভূটা চাষাবাদ করেছেন চাষীরা। সরকারি প্রনোদনা হিসেবে ৬০ জন চাষীকে ২কেজি ভূট্টা ২০ কেজি ডেপসার এমএফওপি ১০ কেজি করে কৃষকদের মাঝে তিবরন করা হয়েছে।

এবারের ভূট্টা চাষাবাদের লক্ষমাত্র ছিলো ৯০ হেক্টর জমিতে। গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের চাষী মো. হান্নান সিকদার জানান তিনি এবছর ৫০ শতাশ জমিতে ভূট্টার আবদা করেছেন। তার এবার ফলনও বেশ ভালো হয়েছে। এতে তার প্রায় ২৫ হাজার টাকার মত খরচ হয়েছে। গৌরদনী উপজেলার ৭টি ইউনিয়ন ও একটি পৌরসভা রয়েছে সরেজমিন বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে, ভুট্টা চাষ নিয়ে চাষিদের অনেক ব্যস্ততা চলছে। জমি থেকে পর গাছ কেটে পরিষ্কার করাসহ অন্যান্য কাজে ব্যস্ত সময় কাটাচ্ছেন তারা।

গৌরনদী উপজেলা কৃষি কর্মকার্তা কৃষিবিদ মো. সেকেন্দার শেখ জানান, স্বল্প সময়ে ভালো লাভ দেখেই চাষিরা ভুট্টা চাষে ঝুঁকছেন। এ বছরও ভুট্টার বাজার আশা করি ভালো হবে। আবহাওয়া অনুকূলে থাকায় উৎপাদনও ভালো হবে। আশা করছি আগামী বছর ভুট্টা চাষ আরও বাড়বে।

এক শতাংশ জমিতে ৫ থেকে সাড়ে ৫ হাজার টাকার মত ভূট্টা চাষে কৃষকের খরচ হয়। ফলন ভালো হলে প্রতি মণ ভূট্টা ১ হাজার থেকে ১২ শত টাকা পর্যন্ত বিক্রি করতে পারেন কৃষক। কৃষকেরা এবার ভূট্টা উত্তোলন করতে পারবে মে মাসের শেষের দিকে। রোপনের পর থেকে প্রায় তিন মাস সময় লাগে হারবেস্ট করতে।