
আজকালের কন্ঠ ডেস্ক : পরশুরামে লামিয়া (৭) হত্যাকাণ্ডের পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে মা আয়েশা বেগমকে তিন দিনের রিমান্ড দিয়েছেন আদালতের বিচারক। পুলিশ আয়েশাকে অধিকতর জিজ্ঞাসাবাধ করার জন্য সাত দিনের রিমান্ডের আবেদন করলে আদালতের বিচারক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
ফেনী জজকোর্টের সিনিয়র আইনজীবী এডভোকেট গাজী তারেক আজিজ যায়যায়দিনকে জানান পরশুরামে চাঞ্চল্যকর লামিয়া হত্যা পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতারকৃত মা আয়েশাকে পুলিশ সাত দিন রিমান্ডের আবেদন করেন।আদালতের বিচারক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে পুলিশ লামিয়ার মা আয়েশাকে গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার দুপুরে আদালতে হাজির করলে আদালতে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
নিহত শিশু লামিয়ার বাবা মো. নুরুন্নবী বাদী হয়ে গত মঙ্গলবার রাতে পরশুরাম থানায় হত্যা মামলা করার পর সেই রাতেই আয়েশা বেগম ও লামিয়ার সৎ মা রেহানা আক্তারকে আটক করে পুলিশ।
জিজ্ঞাসাবাদ শেষে গত বৃহস্পতিবার সকালে আয়েশাকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে সৎ মা রেহানাকে বাদীর জিম্মায় ছেড়ে দেওয়া হয়।
পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাত হোসনে খান যায়যায়দিনকে বলেন, লামিয়া হত্যা ঘটনায় অধিকতর তদন্তের জন্য সাত দিনের রিমান্ডর আবেদন করা হলে আদালতের বিচারক তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
আপনার মতামত লিখুন :