নড়াইলে ডোবা থেকে শতবর্ষী বৃদ্ধ'র লাশ উদ্ধার | Daily AjKaler Kontho

নড়াইলে ডোবা থেকে শতবর্ষী বৃদ্ধ’র লাশ উদ্ধার


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১০, ২০২৪, ৪:০৪ অপরাহ্ন
নড়াইলে ডোবা থেকে শতবর্ষী বৃদ্ধ’র লাশ উদ্ধার

নড়াইল প্রতিনিধিঃনড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের তালবাড়িয়া গ্রামের ডোবা থেকে শতবর্ষী বৃদ্ধ’র লাশ উদ্ধার হয়েছে।

শনিবার (১০ ফেব্রুয়ারী) ভোর সাড়ে ৬ টার দিকে বাড়ির পাশে ডোবা থেকে বৃদ্ধ’র লাশ দেখতে পেয়ে তার ছেলে মৃতঃ দেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।

নিহত মোঃ ওয়াদুদ শেখ লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের তালবাড়িয়া গ্রামের মৃতঃ মোঃ ইবাদত শেখের ছেলে।

পুলিশ ও নিহতের স্বজনরা জানিয়েছেন, নিহত ওয়াদুদ শেখের স্ত্রী বেশ কিছুদিন আগে মারা যায়। স্ত্রী বিয়োগের পর স্বামী ওয়াদুদ শেখ মানুষিক ভারসাম্যহীন হয়ে পড়েন। এরপর থেকে প্রতিদিন ভোরে বাড়ির পাশে এক চায়ের দোকানে চা-রুটি খেতে যেতেন। বাড়ি থেকে ওই দোকানে পায়ে হেঁটে যাওয়ার রাস্তা মাত্র ৫/৭ মিনিটের। প্রতিদিনের ন্যায় শনিবার (১০ ফেব্রুয়ারী) ফজরের নামাজের পর নিহত ওয়াদুদ শেখ ওই দোকানের উদ্দেশ্য রওনা হন। রওনা হওয়ার পর বাড়ি থেকে ১ মিনিটের দূরত্ব একটি ডোবা আছে যেখানে নিহত ওয়াদুদের লাশ ডোবায় পড়ে থাকতে দেখে স্বজনরা। এ সময় তার ছেলেরা নিহতের লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। পরবর্তীতে নিহতের স্বজনরা পুলিশকে খবর দেয়। খবর শুনে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। পুলিশ যেয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেন।

এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় ঘটনা নিশ্চিত করেছেন। তিনি আরও বলেন, ঘটনা শুনে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ পৌঁছানোর পর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।