
আজকালের কন্ঠ ডেস্ক : পরিণত বয়সে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া অনেক তরুণ-তরুণীর স্বপ্ন থাকে। সামাজিকভাবে বিয়ে হলে বর ও কনের ব্যাক্তিগত তথ্য অনেক সময় স্পষ্ট থাকে না। বিয়ের পরে জানতে পারেন একে অপরকে। তবে বর কিংবা কনের বিষয় যদি আপত্তিকর কোন তথ্য বিয়ের পর জানাজানি হয় তখনই বিপত্তি ঘটে। তেমনি চাঁদপুর শহরের পুরান বাজার রিফিউজি কলোনীর মমিন মিয়া নামে যুবকের বিয়ের পর বাসর রাতেই জানলেন স্ত্রী অন্তঃসত্ত্বা। রাতেই স্থানীয়ভাবে পরীক্ষা করে অন্তঃসত্ত্বার বিষয়টি নিশ্চিত হয়ে স্ত্রীকে দিলেন তালাক। এই ঘটনার পর কনের বাবাসহ পুরো পরিবার এখন বাড়ি ছাড়া।
গত ২ ফেব্রুয়ারি (শুক্রবার) জেলার ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা পশ্চিম ইউনিয়নের উত্তর সকদিরামপুর গ্রামের কৈ বাড়িতে বিয়ে হয় মমিন ও স্মৃতির। তবে বিষয়টি জানাজানি হয় গত দুদিন আগে।
শুক্রবার (৯ ফেব্রুয়ারি) রাতে বিয়ে এবং বিচ্ছেদের ঘটনার সত্যতা নিশ্চিত করেন বালিথুবা পশ্চিম ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য মো. সেলিম।
তিনি বলেন, মেয়ের বাবা শফিক মিজি একজন দিনমজুর। তার ৪ মেয়ে। এই মেয়ে তৃতীয়। বড় দুই মেয়ের বিয়ে হয়েছে। আরও একজন ছোট মেয়ে আছে। স্মৃতির পুরান বাজারে বিয়ে হয়েছে জানতে পেরেছি। এরপর মেয়র বাবা আমাকে গত কয়েকদিন আগে বাজারে যাওয়ার পথে জানিয়েছেন তার মেয়ে ধর্ষণের শিকার হয়েছে। তখন তিনি তার বাড়ির লিটন নামে যুবকের নাম বলেন। এসব বিষয়ে আমি চেয়ারম্যানকে অবগত করতে এবং আইনি ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেই।
অন্তঃসত্ত্বা স্মৃতির বাড়ির লোকজনের অভিযোগ, ওই পরিবারের লোকজন বহুদিন অসামাজিক কার্যকলাপে লীপ্ত। তাদেরকে এসব কাজ থেকে বিরত থাকার জন্য বললে উল্টো অপবাদ দেয়। তাদের এহেন কান্ডে বাড়ির অন্য পরিবারগুলোর সম্মান হানি হয়। বাড়ির নারী-পুরুষ সকলেই ধর্ষণের ঘটনায় জড়িত যুবকদের এবং স্মৃতি পরিবারের আইনানুগ শাস্তি কামনা করেন। তারা বিষয়টি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।
এদিকে স্মৃতিকে বাড়িতে আনার পর লোকজনের মধ্যে সামালোচনা শুরু হয় এবং বাহিরের লোকজন এসে ঘটনার বিষয়ে জানতে চায়। এক পর্যায়ে বাড়ির লোকজন তাদেরকে বাড়ি ছেড়ে যেতে বলে। যে কারণে স্মৃতি ও তার পরিবারের সদস্যরা গত ৭ ফেব্রুয়ারি বাড়ি থেকে চলে যায়।
স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মো. জসিম উদ্দিন স্বপন মিয়াজী জানান, এই ধরণের ঘটনার বিষয়ে আমাকে কেউ জানায়নি। আমি লোকমুখে শুনেছি। মেয়ের বাবা দিনমজুর ও বিভিন্ন মাধ্যমে ধর্ষণের বিষয়ে যাদের নাম বলেছে তারা অনেকটা বখাটে ধরণের। কিন্তু ধর্ষণে জড়িত আছে কিনা বলতে পারব না।
আপনার মতামত লিখুন :