অবশেষে গৌরনদী'র টরকী বন্দরের বিপর্যস্ত ড্রেনেজ'র কাজ পুনরায় দৃশ্যমান | Daily AjKaler Kontho

অবশেষে গৌরনদী’র টরকী বন্দরের বিপর্যস্ত ড্রেনেজ’র কাজ পুনরায় দৃশ্যমান


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৮, ২০২৪, ৬:৩১ অপরাহ্ন
অবশেষে গৌরনদী’র টরকী বন্দরের বিপর্যস্ত ড্রেনেজ’র কাজ পুনরায় দৃশ্যমান

গৌরনদী প্রতিনিধি : বরিশাল জেলার গৌরনদী উপজেলার ব্যবসায়ী বন্দর টরকি বন্দর। বহুল পরিচিত এই বন্দরটি আড়িয়াল খা নদীর পার ঘেষে অবস্থিত।গৌরনদী পৌর এলাকার ১ নং ওয়ার্ডস্থ এই বন্দরে রয়েছে হাজারো ব্যবসায়ী স্থাপনা। একটু বৃষ্টি হলেই বন্দর ও আশপাশ এলাকায় দেখা দিত জলাবদ্ধতা। যার ফলে দূর দূরান্তের ব্যবসায়ীদের এখানে কেনা বেচা করতে আসাটা প্রায়ই অসাধ্য হয়ে পড়তো। পণ্য ক্রয়ের পাশাপাশি পণ্য পরিবহন খাদে ব্যয় হতো মুনাফার চেয়ে অধিক। তাই দূর দুরান্তের ব্যবসায়ীরা বিশেষ করে বর্ষা মৌসুমে এই প্রাচীন বন্ধরে আসা-যাওয়া বেচাকেনা করতে অনিচ্ছা পোষণ করতো। যার ফলে স্থানীয় ব্যবসায়ীরা ব্যবসায়িক ক্ষতিগ্রস্তর স্বীকার হতো।

ব্যবসায়ীদের চাহিদা ছিল একটি সুপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা। তাদের চাহিদার বিষয়টি আমলে নিয়ে বরিশাল ১ আসনের বারবার নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ এমপির হস্তক্ষেপ ও সার্বিক সহযোগিতায় গৌরনদী পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ হারিছুর রহমান হারিছ এর দিকনির্দেশনায় গৌরনদী পৌর এলাকা টরকী বন্দরের বিশিষ্ট ব্যবসায়ী ছলেমান হাওলাদারের পরিচালনায় শতভাগ গুনগত মানের ধারা অব্যাহত রেখে পুনরায় ড্রেনেজ ব্যবস্থাপনার কাজ শুরু হয়।

এ বিষয়ে টরকী বন্দরের স্থানীয় ব্যবসায়ীদের সাথে কথা হলে তারা বলেন কিছুদিন আগে এই ড্রেনেজ ব্যবস্থাপনার কাজ শুরু হয়েছিল একটি ঠিকাদারী প্রতিষ্ঠানের মাধ্যমে। কিন্তু তারা তাদের কাজ না করে এই ড্রেনেজ ব্যবস্থাপনাকে বিপর্যয়ের মুখে ফেলে রেখেছিলেন।

আমাদের মাননীয় এমপি আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ তিনি আমাদের ব্যবসায়ীদের কথা চিন্তা করে পুনরায় এই ড্রেনেজ ব্যবস্থাপনার কাজ আমাদের পৌর মেয়র হারিছুর রহমান হারিছ ভাইয়ের মাধ্যমে টরকী বন্দরের বিশিষ্ট ব্যবসায়ী ছলেমান হাওলাদারকে দিয়ে পুনরায় শুরু করায় এতে আমরা আন্তরিকভাবে খুশি পাশাপাশি আমাদের আশা থাকবে শতভাগ গুণগত মানের ধারা অব্যাহত রেখে এই কাজটি যাতে দ্রুত সম্পন্ন হয়।