বরিশাল মেট্রো পলিটন বদলী জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত | Daily AjKaler Kontho

বরিশাল মেট্রো পলিটন বদলী জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৮, ২০২৪, ৪:৪৭ অপরাহ্ন
বরিশাল মেট্রো পলিটন বদলী জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

বরিশাল প্রতিনিধি : আমরা একত্রে কাজ করার স্মৃতিকে লালন করি”এই প্রতিপাদ্য কে সামনে রেখে বরিশাল মেট্রো পলিটন বিএমপি সদরদপ্তর সম্মেলন কক্ষে উপ-পুলিশ কমিশনার (উত্তর) জনাব বি.এম. আশরাফ উল্যাহ তাহের এর বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। ৮ফেব্রুয়ারি ২০২৪ খ্রিঃ দুপুর ১২:৩০টা সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সম্মানিত পুলিশ কমিশনার বিএমপি জনাব জিহাদুল কবির বিপিএম, পিপিএম মহোদয়।

এ সময় সম্মানিত সভাপতি মহোদয় তার বক্তব্যে বিদায়ী অতিথি সম্পর্কে বলেন, “পেশাগত ক্ষেত্রে বিদায়ী অতিথি ছিলেন অত্যন্ত দক্ষ, চৌকস ও মেধাবী পুলিশ কর্মকর্তা। আমি তার ব্যক্তিগত ও পেশাগত জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করি”এ সময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ফিন্যান্স) হাসান মোঃ শওকত আলী, উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর) মােহাম্মদ নজরুল হােসেন, উপ-পুলিশ কমিশনার (ডিবি) মােঃ জুলফিকার আলী হায়দার, উপ-পুলিশ কমিশনার (সিএসবি) (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত ) মােহাম্মদ জাকির হােসেন মজুমদার, পিপিএম-সেবা, উপ পুলিশ কমিশনার (দক্ষিণ) (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত ) মােঃ আলী আশরাফ ভুঞা, বিপিএম-বার, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক)এস এম তানভীর আরাফাত পিপিএম-বার, উপ-পুলিশ কমিশনার (ক্রাইম, অপারেশনস এন্ড প্রসিকিউশন) খাঁন মুহাম্মদ আবু নাসের, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ট্রাফিক (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত)রুনা লায়লা সহ বিএমপি’র অন্যান্য উর্ধ্বতন কর্মকতাগণ।