পেসার হিসেবে বুমরার রেকর্ড | Daily AjKaler Kontho

পেসার হিসেবে বুমরার রেকর্ড


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৮, ২০২৪, ১২:৩৫ অপরাহ্ন
পেসার হিসেবে বুমরার রেকর্ড

স্পোর্টস ডেস্ক : নতুন রেকর্ড গড়লেন ভারতের যশপ্রীত বুমরা। দেশটির প্রথম পেসার হিসেবে আইসিসি টেস্ট বেলিং র‍্যাঙ্কিংয়ের তালিকার শীর্ষ স্থান দখল করেছেন তিনি।

তিন ধাপ এগিয়ে সতীর্থ স্পিনার রবীচন্দ্রন অশ্বিনকে সরিয়ে ৮৮১ রেটিং নিয়ে সিংহাসন দখলে নেন এই পেসার। বর্তমানে তৃতীয় স্থানে অবস্থান করছেন অশ্বিন।

সদ্যই বিশাখাপত্তনমে শেষ হওয়া ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ৯১ রানে ৯ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন বুমরা। ১০৬ রানে ম্যাচটি জিতে ইংলিশদের বিপক্ষে সিরিজে সমতা আনে স্বাগতিকরা।

ভারতীয় পেসারদের মধ্যে র‍্যাঙ্কিংয়ে সর্বোচ্চ দ্বিতীয় স্থানে উঠেছিলেন বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব। ১৯৭৯ সালের ডিসেম্বর থেকে ১৯৮০ সালের ফেব্রুয়ারি পর্যন্ত দ্বিতীয় স্থানে ছিলেন তিনি। এর আগে, এই তালিকায় বুমরার সেরা অবস্থান ছিলো তৃতীয়।