ভ্রাম্যমাণ আদালতে দুই যুবকের ৭ দিনের কারাদণ্ড | Daily AjKaler Kontho

ভ্রাম্যমাণ আদালতে দুই যুবকের ৭ দিনের কারাদণ্ড


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৭, ২০২৪, ৭:৪৬ অপরাহ্ন
ভ্রাম্যমাণ আদালতে দুই যুবকের ৭ দিনের কারাদণ্ড

আজকালের কন্ঠ ডেস্ক : কুমিল্লার বরুড়ায় ভ্রাম্যমাণ আদালতে দুই যুবকের ৭ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা ভূমি অফিস, বরুড়ায় অফিস প্রাঙ্গনের পিছনে বসে গাঁজা সেবন করার সময় ১) রানা রবি দাস, পিতা রনজিত দাস, সাং- রবিদাস পাড়া, ৩ নং ওয়ার্ড, বরুড়া, কুমিল্লা এবং ২) পলাশ, পিতাঃ নির্মল রবি দাস, সাং- রবিদাস পাড়া, ৩ নং ওয়ার্ড, বরুড়া পৌরসভা কে হাতেনাতে আটক করা হয়।

মোঃ মঈন উদ্দিন, সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারায় অপরাধ আমলে নেন। অপরাধীগন অপরাধ স্বীকার করায় উক্ত অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারায় প্রত্যেক কে ৭(সাত) দিন বিনাশ্রম কারাদন্ড এবং ২০০ টাকা করে অর্থদন্ড প্রদান করা হয়।