দ্বিতীয় দিনের মতো মনোনয়ন ফরম বিক্রি করছে আওয়ামী লীগ | Daily AjKaler Kontho

দ্বিতীয় দিনের মতো মনোনয়ন ফরম বিক্রি করছে আওয়ামী লীগ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৭, ২০২৪, ৫:০১ অপরাহ্ন
দ্বিতীয় দিনের মতো মনোনয়ন ফরম বিক্রি করছে আওয়ামী লীগ

আজকালের কন্ঠ ডেস্ক : সংরক্ষিত নারী আসনে দ্বিতীয় দিনের মতো মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে আওয়ামী লীগ। আজ বুধবার সকাল ১০টা থেকে এ কার্যক্রম শুরু হয়। সংরক্ষিত নারী আসনের মনোনয়ন প্রত্যাশীরা আজও মনোনয়ন ফরম সংগ্রহ করছেন।

এদিকে প্রথম দিন মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়ন প্রত্যাশীরা রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে অবস্থিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

প্রথম দিনের ফরম বিক্রি শেষে বিকেল সাড়ে ৪টায় আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক সায়েম খান জানান, প্রথম দিনে মোট ৮১০টি ফরম বিক্রি হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগ থেকে ২৭৫টি, ময়মনসিংহ বিভাগ থেকে ৬২টি, চট্টগ্রাম বিভাগ থেকে ১৪৯টি, সিলেট বিভাগ থেকে ২৬টি, বরিশাল বিভাগ থেকে ৫৬টি, খুলনা বিভাগ থেকে ৭৭টি, রংপুর বিভাগ থেকে ৭৫টি এবং রাজশাহী বিভাগ থেকে ৯০টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে।

আওয়ামী লীগের পক্ষ থেকে আগেই জানানো হয়েছে যে, বৃহস্পতিবার বিকেল ৪টা পর্যন্ত মনোনয়ন আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে। এছাড়া প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে।