ট্রাক্টর-সিএনজি সংঘর্ষে এসএসসি পরীক্ষার্থীসহ নিহত ২ | Daily AjKaler Kontho

ট্রাক্টর-সিএনজি সংঘর্ষে এসএসসি পরীক্ষার্থীসহ নিহত ২


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৭, ২০২৪, ৪:৪৫ অপরাহ্ন
ট্রাক্টর-সিএনজি সংঘর্ষে এসএসসি পরীক্ষার্থীসহ নিহত ২

আজকালের কন্ঠ ডেস্ক : কুমিল্লার চান্দিনায় ট্রাক-সিএনজি সংঘর্ষে সিএনজির দুই যাত্রী নিহত হয়েছে। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার মাধাইয়া-রহিমানগর সড়কের দেওকামতা এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় সিএনজি ও ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে বলে জানায় থানা পুলিশ।

নিহতরা হলেন- চান্দিনা উপজেলার নবাবপুর ইউনিয়নের কৈকরই গ্রামের জসিম উদ্দিনের ছেলে মো. হাসান (১৬)। সে পার্শ্ববর্তী কচুয়া উপজেলার শ্রীরামপুর উচ্চ বিদ্যালয় থেকে এ বছরের এসএসসি পরীক্ষার্থী। নিহত অপরজন তাওহিদ (২০) চাঁদপুর জেলার কচুয়া উপজেলার হোসেনপুর গ্রামের হাফিজ উল্লাহর ছেলে।

চান্দিনা থানার উপ-পরিদর্শক (এসআই) সুজন দত্ত বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনাকবলিত সিএনজি ও ঘাতক ট্রাক্টরটি আটক করা হয়েছে। ট্রাক্টরের চালক পলাতক। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।