গৌরনদী উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে আব্দুল্লাহ এমপি’কে ফুলের শুভেচ্ছা | Daily AjKaler Kontho

গৌরনদী উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে আব্দুল্লাহ এমপি’কে ফুলের শুভেচ্ছা


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৭, ২০২৪, ১২:৩৩ অপরাহ্ন
গৌরনদী উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে আব্দুল্লাহ এমপি’কে ফুলের শুভেচ্ছা

গৌরনদী প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিনিয়র সদস্য, পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন কমিটির আহবায়ক (মন্ত্রী), আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি’কে ফুলেল শুভেচ্ছা জানান গৌরনদী উপজেলা প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যকরী কমিটি ও সদস্য বৃন্দ।

গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি বদরুজ্জামান খান সবুজের নেতৃত্বে মঙ্গলবার (৬-ফেব্রুয়ারী) সন্ধ্যা ৭-টায় গৌরনদী উপজেলা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সাথে আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি’র সেরালস্থ বাস ভবনে মতবিনিময় ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন।

এ সময়ে উপস্থিত ছিলেন বরিশাল জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সাবেক এমপি এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস, গৌরনদী উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক ও পৌর মেয়র মোঃ হারিছুর রহমান হারিছ,উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান ফরহাদ হোসেন মুন্সি,পৌর আওয়ামী লীগের সভাপতি মনির হোসেন মিয়া, সাধারণ সম্পাদক আতিকুর রহমান শামিম,গৌরনদী উপজেলা যুবলীগের সভাপতি মোঃ আনিসুর রহমান,গৌরনদী প্রেসক্লাবের সভাপতি লুৎফর রহমান দ্বীপ।

আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ এমপিকে ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় করেন গৌরনদী উপজেলা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সভাপতি মোহাম্মদ আলী বাবু,সাধারন সম্পাদক মোল্লা ফারুক হাচান,সহ-সভাপতি আতাউর রহমান চঞ্চল,সহ-সাধারন সম্পাদক পঙ্কজ কুণ্ড,কোষাধক্ষ্য আবদুছ ছালেক মামুন, দপ্তর সম্পাদক মোঃ মাসুদ সরদার, প্রচার সম্পাদক মোঃ সৌরভ হোসেন, নির্বাহী সদস্য এইচ,এম মহাসিন, ও কাজী রনি প্রমূখ।

পরে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করতে সাংবাদিকদের আহ্বান জানিয়েছেন মন্ত্রী আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি, তিনি আরও বলেছেন সাধারণ মানুষ বস্তুনিষ্ঠ ও সঠিক সংবাদ জানতে চান। সঠিক সংবাদই আমরা আশা করি।শেষে গৌরনদী উপজেলা প্রেসক্লাবের উন্নয়ন অগ্রগতিসহ বিভিন্ন বিষয়ে ক্লাবের নেতৃবৃন্দের কথা শোনেন এবং গৌরনদী উপজেলা প্রেসক্লাবের উন্নয়নে তার পক্ষ থেকে সকল ধরণের সহযোগীতার আশ্বাস দেন।