ফুলবাড়ীতে শীতবস্ত্র বিতরণ | Daily AjKaler Kontho

ফুলবাড়ীতে শীতবস্ত্র বিতরণ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৬, ২০২৪, ৭:৫৮ অপরাহ্ন
ফুলবাড়ীতে শীতবস্ত্র বিতরণ

আজকালের কন্ঠ ডেস্ক : রংপুর ডিআইজি মোঃ আব্দুল বাতেন বিপিএম পিপিএম বলেছেন মানুষের কল্যাণ করাই একজন মানুষের বড় কাজ। সেই সব থেকে মহৎ যে অন্যের উপকার করে। এজন্য সমাজের বৃত্তবানদের দরকার সমাজের অবহেলিত মানুষের পাশে এগিয়ে আসা। সমাজের সকলে মহৎ কাজে এগিয়ে আসলেই সমাজ এগিয়ে যাবে।

মঙ্গলবার বিকালে দিনাজপুরের ফুলবাড়ী পৌর এলাকার সুজাপুর গ্রামে বে-সরকারী সেচ্ছাসেবী সংস্থা লুমেলিসার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে লুমেলিসার সভাপতি মোছাঃ মেহেরুন নেছা চৌধুরীর সভাপতিত্বে ও লুমেলিসার সম্পাদক ডাক্তার মুশফিকুর রহমান চৌধুরী লিও”র তত্ত্বাবাধনে বিশেষ অথিতি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর পুলিশ সুপার শাহ ইফতেখার আহম্মেদ পিপিএম।

বে-সরকারী লুমেলিসার উদ্যোগে পাঁচ শতাধিক শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।