লক্ষ্মীপুরে বাঁশ দিয়ে পিটিয়ে স্বামীকে হত্যা, স্ত্রীসহ আটক ৩ | Daily AjKaler Kontho

লক্ষ্মীপুরে বাঁশ দিয়ে পিটিয়ে স্বামীকে হত্যা, স্ত্রীসহ আটক ৩


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৬, ২০২৪, ৬:৫৬ অপরাহ্ন
লক্ষ্মীপুরে বাঁশ দিয়ে পিটিয়ে স্বামীকে হত্যা, স্ত্রীসহ আটক ৩

আজকালের কন্ঠ ডেস্ক : লক্ষ্মীপুরের রামগঞ্জে কোহিনুর বেগম নামে এক নারীর বিরুদ্ধে তার স্বামী আবুল বাশারকে (৫৫) বাঁশ দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় কোহিনুরসহ ৩ জনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের ফতেহপুর গ্রামের দিঘির পাড় এলাকার ওয়ারেছ পাটোয়ারী বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত আবুল বাশার ওই বাড়ির মৃত হাবিব উল্যার ছেলে ও সৌদি প্রবাসী ছিলেন। আটক অন্যরা হলেন- নিহতের মেয়ে রাফা আক্তার ও পুত্রবধূ দিপা আক্তার।

পুলিশ ও স্থানীয়রা জানায়, আবুল বাশার দীর্ঘদিন সৌদিআরব ও ওমান প্রবাসী ছিলেন। প্রায় ৬ বছর আগে তিনি বাড়িতে চলে আসেন। বিদেশ থেকে আসার পর তিনি জানতে পারেন, প্রতিবেশী বিল্লাল হোসেন দিলুর সঙ্গে কোহিনুরের পরকিয়া সম্পর্ক রয়েছে। তখন থেকেই স্ত্রী কোহিনুরের সঙ্গে বাশারের কলহ শুরু হয়। প্রায়ই তাদের মধ্যে ঝগড়া হতো। ঘটনার সময় বাশারকে তার স্ত্রী পাশের বাড়ি থেকে ধান আনার জন্য বলে।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) হাসান মোস্তফা স্বপন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে।