জামালপুরে ভাতিজিকে ধর্ষণচেষ্টা, চাচা আটক | Daily AjKaler Kontho

জামালপুরে ভাতিজিকে ধর্ষণচেষ্টা, চাচা আটক


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৫, ২০২৪, ৫:৪১ অপরাহ্ন
জামালপুরে ভাতিজিকে ধর্ষণচেষ্টা, চাচা আটক

আজকালের কন্ঠ ডেস্ক : জামালপুরের সরিষাবাড়ীতে ভাতিজিকে ধর্ষণচেষ্টা মামলায় চাচা শহীদুল ইসলাম শহীদকে (৪৬) গ্রেপ্তার করেছে র‌্যাব।

সোমবার (৫ ফেব্রুয়ারি) ভোরে সদর থানাধীন গেইটপাড় সিএনজিস্ট্যান্ড হতে তাকে গ্রেপ্তার করা হয়।

শহীদুল ইসলাম সরিষাবাড়ী উপজেলার মহাদান ইউনিয়নের করগ্রাম এলাকার আব্দুস সবুরের ছেলে।

এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে র‌্যাব-১৪ সিপিসি-১ এর কোম্পানি কমান্ডার আবরার ফয়সাল সাদী এ তথ্য নিশ্চিত করেন।

কমান্ডার আবরার জানান, শহীদুল ইসলাম সম্পর্কে ভুক্তভোগীর চাচা হন। ২০২৩ সালের ৯ ডিসেম্বর রাতে তার ভাতিজি প্রকৃতির ডাকে বাইরে আসলে মুখে গামছা বেঁধে পুকুরের পূর্ব পাড়ে সরিষার খেতে নিয়ে জোরপূর্বক শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দিয়ে ধর্ষণের চেষ্টা করেন চাচা শহীদুল। এ সময় ভুক্তভোগীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে শহীদুল ইসলাম ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরবর্তীতে ভুক্তভোগী (১৬) নিজে বাদী হয়ে সরিষাবাড়ী থানায় মামলা করেন।

সোমবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি অভিযানিক দল সদর থানার গেইটপাড় সিএনজিস্ট্যান্ড থেকে তাকে গ্রেপ্তার করে।