মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি হোমনা শাখার পক্ষ হতে মৃত্যু বীমা দাবির চেক হস্তান্তর | Daily AjKaler Kontho

মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি হোমনা শাখার পক্ষ হতে মৃত্যু বীমা দাবির চেক হস্তান্তর


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৫, ২০২৪, ৫:২৫ অপরাহ্ন
মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি হোমনা শাখার পক্ষ হতে মৃত্যু বীমা দাবির চেক হস্তান্তর

হোমনা প্রতিনিধি:কুমিল্লার হোমনায় মেঘনা লাইফ ইন্সুইরেন্স কোম্পানি হোমনা শাখার পক্ষ হতে বীমা মৃত্যু দাবীর টাকা বীমা গ্রাহক মৃত খবির উদ্দিনের স্ত্রী ও নমিনি হোসনেয়ারার নিকট ৪ লক্ষ ৬০ হাজার টাকার চেক আনুষ্ঠানিক ভাবে হস্তান্তর করা হয়েছে।

গতকাল সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ছলিমাবাদ গ্রামে মৃত গ্রাহকের পরিবারের নিকট এ চেক হস্তান্তর করা হয়।

হোমনা ইস্ট জোনের জেনারেল ম্যানেজার মোঃ আবুল হোসেন গ্রাহকের বাড়িতে উপস্থিত হয়ে এ চেক হস্তান্তর করেন।

এসময় উপস্থিত ছিলেন, ব্রাঞ্চ ম্যানেজার মেহেদী হাসান, শাবনূর আক্তার, রহিমা বেগম, রুবিনা আক্তার, জেসমিন আক্তার প্রমূখ।

জানাযায়, খবির উদ্দিন ২০১১ সালে হোমনা সুন্দর আলী প্লাজায় অবস্থিত মেঘনা লাইফ ইন্সরেন্স হোমনা শাখায় ১৫ বছর মেয়াদী একটি বীমা করেন৷ বাৎসরিক ২০ হাজার টাকা করে ১১ কিস্তিতে মোট দুইলক্ষ ২০ হাজার টাকা জমা দেওয়ার পর গত কিছুদিন পূর্বে প্রবাসে দূর্ঘটনায় তিনি মৃত্যু বরন করেন৷ এরপর মেঘনা লাইফ ইন্সুইরেন্স হোমনা শাখার পক্ষ থেকে গতকাল তার মৃত্যু দাবীর ৪ লক্ষ ৬০ হাজার টাকা আনুষ্ঠানিকভাবে তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়।

এসময় মৃত গ্রাহকের ছেলে,মেয়ে ও নমিনি স্ত্রী উপস্থিত ছিলেন।দ্রুত সময়ের মধ্যে মৃত্যু দাবীর টাকার চেক পেয়ে মৃত গ্রাহকের পরিবার উচ্ছ্বসিত হোন। চেক হস্তান্তরের পর মৃত খবির উদ্দিনের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।