ভুট্টাখেত থেকে অজ্ঞাত নবজাতকের মরদেহ উদ্ধার | Daily AjKaler Kontho

ভুট্টাখেত থেকে অজ্ঞাত নবজাতকের মরদেহ উদ্ধার


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৫, ২০২৪, ৪:১৮ অপরাহ্ন
ভুট্টাখেত থেকে অজ্ঞাত নবজাতকের মরদেহ উদ্ধার

আজকালের কন্ঠ ডেস্ক : লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা ডিগ্রি কলেজের রাস্তার পাশে ভুট্টাখেত থেকে অজ্ঞাত নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নবজাতকের পরিচয় এখনও পাওয়া যায়নি। কে বা কারা পলিথিনে ভরে মরদেহ ফেলে চলে গেছে।

সোমবার (৫ জানুয়ারি) সকালে স্থানীয়রা মরদেহ দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

বড়খাতা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু হেনা মোস্তফা জামাল সোহেল বলেন, আমি আজ সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে এসে নবজাতকের মরদেহ দেখে থানায় খবর দিই।

হাতীবান্ধা ওসি তদন্ত নির্মল চন্দ্র মোহন্ত বলেন, আমরা স্থানীয়দের সংবাদের ভিত্তিতে খবর পেয়ে মরদেহ উদ্ধার করেছি। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।