গৌরনদীতে প্রতিবন্ধী শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ | Daily AjKaler Kontho

গৌরনদীতে প্রতিবন্ধী শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৪, ২০২৪, ৭:৫০ অপরাহ্ন
গৌরনদীতে প্রতিবন্ধী শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

গৌরনদী প্রতিনিধি : বরিশাল জেলার গৌরনদী উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের ১০জন প্রতিবন্ধী শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। ৪ জানুয়ারি ২০২৪রোববার দুপুরে বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার আয়োজনে গৌরনদী উপজেলা সভাকক্ষে প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন বিষয়ে সুশীল সমাজের প্রতিনিধিদের সংবেদনশীল করন কর্মশালা বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক বদিউল আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন গৌরনদী উপজেলার স্বনামধন্য নির্বাহী অফিসার মোঃ আবু আবদুল্লাহ খান।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী সমাজসেবা অফিসার শেখ আবু হানিফ, গৌরনদী গার্লস স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলি আজিম খান (পলাশ)। সংস্থার উপ-পরিচালক মিঠু মধুর সঞ্চালনায় বক্তব্য রাখেন গৌরনদী পৌরসভার কাউন্সিলর রুনু আলম, সাবিনা খানম প্রমুখ।