
বাকেরগঞ্জ প্রতিনিধি : বরিশাল জেলার বাকেরগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত ডাকাত গ্রেফতার। থানার সূত্রে জানা যায় যে, ৪ ফেব্রুয়ারী বাকেরগঞ্জ থানার এএসআই আবুল বাশার সঙ্গীয় ফোর্স সহ ডাকাতি মামলার ২ বছরের সাজা প্রাপ্ত ডাকাত মোঃ রুবেল সিকদার রুস্তুম, পিতা-মোঃ আশরাফ আলী সিকদার, সাং-বড় রঘুনাথপুর, থানা-বাকেরগঞ্জ, জেলা-বরিশাল কে ঢাকার চকবাজার এলাকা হইতে গ্রেফতার করা হয়। উক্ত ডাকাত মোঃ রুবেল সিকদার রুস্তুম সিকদার এর নামে বাকেরগঞ্জ থানা বরিশাল এ ১। সাজা জিআর-৪০৯/১৩(দুই বছর সাজা), ২। খিলগাঁও থানার মামলা নং-১৯(১২)১৫, ৩। খিলগাঁও ৩৩(১২)১৫, ৪। জিআর নং-৩৮০/২২, ৫। উত্তরা পশ্চিম-১২(১২)১৮, ৬। জিআর-৯৩৫/২১ সহ সর্ব মোট ০৬টি গ্রেফতারী পরোয়ানা রয়েছে।
আপনার মতামত লিখুন :