গাজীপুরে পূবাইল থানা পুলিশের হাতে ৪ ডাকাত আটক | Daily AjKaler Kontho

গাজীপুরে পূবাইল থানা পুলিশের হাতে ৪ ডাকাত আটক


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৪, ২০২৪, ৪:২৬ অপরাহ্ন
গাজীপুরে পূবাইল থানা পুলিশের হাতে ৪ ডাকাত আটক

গাজীপুর মহানগর প্রতিনিধিঃগাজীপুর মহানগরের পূবাইল থানাধীন ৪০নং ওয়ার্ড কুদাব শাহাবদ্দি কমান্ডারের বাড়ির পাশে ওকাল উদ্দিন এর বাড়িতে ডাকাতির ঘটনায় করা মামলায়, মামলা-নং ১১ তাং২৯-০১-২০২৪ইং দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে লুন্ঠিত মালামাল সহ ৪ ডাকাতকে গ্রেফতার করেছে পূবাইল থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

রবিবার দুপুরে পূবাইল থানার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অফিসার ইনচার্জ কামরুজ্জামান।

গ্ৰেফতার ডাকাতরা হলেন- ময়মনসিংহ জেলার কোতয়ালী থানার চরহাসাদিয়া গ্রামের মৃত- দুলালের ছেলে মোঃ ফারুক (৪২), ময়মনসিংহ জেলার কোতয়ালী থানার আকুয়া দক্ষিণপাড়া গ্রামের সাব্বির আলীর ছেলে সাগর আলী (৪১),শরীয়তপুর জেলার সখিপুর থানা জান শরীফ হাওলাদারের ছেলে রাসেল হাওলাদার (৩০),শরীয়তপুর জেলা গোসাইরহাট থানার গরিবের চর কাজী কান্দি গ্রামের দাদন মিয়া সিকদারের ছেলে লোকমান (২৪)।

এ বিষয়ে পূবাইল থানার অফিসার ইনচার্জ বলেন,গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।এছাড়া ডাকাতির ঘটনায় জড়িত অন্যান্য ডাকাত সদস্য ও অবশিষ্ট মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।