বাজারে কমলো আলুর দাম | Daily AjKaler Kontho

বাজারে কমলো আলুর দাম


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৪, ২০২৪, ১:৩৩ অপরাহ্ন
বাজারে কমলো আলুর দাম

আজকালের কন্ঠ ডেস্ক : দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আলু আমদানি শুরু হয়েছে। ইতোমধ্যে ১০০টন আলু দেশে প্রবেশ করেছে। আমদানির খবরে বাজারে পণ্যটির দাম কেজিপ্রতি ১০ টাকা কমেছে।

গতকাল শনিবার (৩ ফেব্রুয়ারি) সকাল থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভারত থেকে চারটি ট্রাকে আলু আমদানি হয়।

হিলি পানামা পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাব মল্লিক বলেন, দেড় মাস পর শনিবার এই বন্দর দিয়ে আলু আমদানি শুরু হয়েছে। চারটি ট্রাকে ১০০ মেট্রক টন আলু আমদানি হয়েছে। যেহেতু আলু পচনশীল পণ্য সেহেতু দ্রুত কাস্টমসের সব প্রক্রিয়া সম্পন্ন করে ছাড়পত্র দেওয়া হবে।

এদিকে আমদানির খবরে দেশের বাজারে আলুর দাম কেজি প্রতি ১০ টাকা কমে গেছে।

শনিবার দুপুরে হিলির সবজি বাজার ঘুরে দেখা যায়, ভারতীয় আলু আমদানির খবরে শুক্রবারের তুলনায় এদিন কেজিতে ৮ থেকে ১০ টাকা কমে ২৫ থেকে ৩০ টাকা কেজিতে আলু বিক্রি হচ্ছে।