
আজকালের কন্ঠ ডেস্ক : অবকাশ যাপনের জন্য আগামী ১০ থেকে ১২ ফেব্রুয়ারি তিন দিনের সফরে রাঙ্গামাটির সাজেক যাচ্ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
রোববার (৪ ফেব্রুয়ারি) বাঘাইছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।
শিরিন আক্তার বলেন, আগামী ১০ থেকে ১২ ফেব্রুয়ারি মহামান্য রাষ্ট্রপতি সাজেকে অবকাশ যাপনের জন্য আসবেন। রাষ্ট্রপতির কার্যালয় থেকে চিঠি পেলে আগামী ৬ ফেব্রুয়ারি রাষ্ট্রপতির সফরের বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।
তিনি বলেন, মহামান্য রাষ্ট্রপতির সাজেক ভ্রমণে রিসোর্ট-কটেজ বন্ধ রাখার ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি।
রাষ্ট্রপতির সফর উপলক্ষ্যে ওই সময়ে নিরাপত্তা বলয় জোরদার রাখতে রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান, পুলিশ সুপার মীর আবু তৌহিদসহ ঊর্ধ্বতন কর্মকর্তা, কটেজ ও রিসোর্ট মালিক সমিতির নেতাদের নিয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
উল্লেখ্য, গত বছর রাষ্ট্রপতির সাজেক ভ্যালি সফরের কথা থাকলেও পরে অনিবার্য কারণে সফরটি স্থগিত করে রাষ্ট্রপতির কার্যালয়।
আপনার মতামত লিখুন :