ছাত্র ইউনিয়নের ২৩ তম সম্মেলন অনুষ্ঠিত | Daily AjKaler Kontho

ছাত্র ইউনিয়নের ২৩ তম সম্মেলন অনুষ্ঠিত


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৩, ২০২৪, ৪:০৯ অপরাহ্ন
ছাত্র ইউনিয়নের ২৩ তম সম্মেলন অনুষ্ঠিত

আজকালের কন্ঠ ডেস্ক : নেত্রকোনার দুর্গাপুরে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন উপজেলা শাখার ২৩ তম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে পৌর শহরের কমরেড মনি সিংহ জাদুঘর চত্বরে এ সম্মেলন উদ্বোধন করেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রেজোয়ান হক মুক্ত। পরে এক বর্ণাঢ্য র‌্যালী পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।

র‌্যালী শেষে এক আলোচনা সভায় উপজেলা ছাত্র ইউনিয়নের সভাপতি রফিক মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নূর আলমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড ডা.দিবালোক সিংহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, উপজেলা সিপিবি কমিটির সভাপতি আলকাছ উদ্দিন মীর, জেলা ছাত্র ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক আহম্মেদ তানভীর মোকাম্মেল, সাবেক ছাত্র নেতা শামসুল আলম খান, রুপন কুমার সরকার, মোরশেদ আলম, আদিবাসী নেতা অবনী কান্ত হাজং, উপজেলা ছাত্র ইউনিয়ন কমিটির নেতা নুর আলম খান, কবিরুল ইসলাম প্রমুখ।

সন্ধ্যায় দ্বিতীয় অধিবেশনে বর্তমান কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি ঘোষনা করা হবে বলে জানান কেন্দ্রীয় নেতৃবৃন্দ।